বিগত সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে দেশে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির ফলে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকার উত্তরায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন পর্যন্ত পরিস্থিতিতে দেখা গেছে, কর্মসংস্থানের সুযোগ পায়নি শিক্ষিত তরুণদের একটি বড় অংশ। সে সময় কর্মসংস্থান, শিক্ষা কিংবা প্রশিক্ষণের বাইরে ছিল প্রায় ৪০ শতাংশ
পরিকল্পনা উপদেষ্টা জানান, উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট দেশের জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করেছে। এ কারণে গত ৮ মাসে বর্তমান সরকারকে অতিরিক্ত ৪ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার বাড়তি ব্যয় করতে হয়েছে।
দেশে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আগামী দিনে ঋণের সুদহার কমানো হবে। এলডিসি উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। উত্তরণ-পরবর্তী প্রস্তুতি জোরদার করতে প্রয়োজনীয় সময় পাওয়া যাবে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করবে, জানান রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে