ভাঙ্গুড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাফিজুর রহমান আনছারী, ভাঙ্গুড়া (পাবনা)
১৮ অক্টোবর ২০২৬

 

পাবনার ভাঙ্গুড়ায়  রোজিনা আক্তার (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ১৮ অক্টোবর ) নিজ ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

রোজিনা আক্তার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁ পাড়া গ্রামের সাবেক সেনা সদস্য মৃত রফিকুল ইসলামের স্ত্রী।  স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তারের মেয়ে বৃষ্টি নিয়মিত সকালে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন।  রোববার সকালেও মাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরে পাশের বাড়িতে যোগাযোগ করা হলে সেখান থেকে একটি শিশুকে রোজিনার বাড়িতে পাঠানো হয়। শিশুটি বাড়িতে গিয়ে রোজিনাকে ঘরের আড়ার সঙ্গে  ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর বিষয়টি জানাজানি হয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর