স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬


দেশের তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম শুরু করতে  নানা উদ্যোগ গ্রহণ করছে সরকার। এলক্ষ্যে স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত নতুন চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম ত্বরান্বিত করা হচ্ছে।

রাজধানী ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোববার (১৮ অক্টোবর) এক আলোচনা সভায় বিষয়টি জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নারীদের মধ্যে স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার।

দেশে স্তন ক্যান্সারের প্রকোপ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও নারীরা এ রোগে আক্রান্ত হচ্ছেন। সচেতনতা ও চিকিৎসার অভাবে সময়মতো রোগ শনাক্ত করতে পারেন না অনেক নারী। ফলে যথাযথ চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হন অনেকে। স্তন ক্যান্সার একজন নারীর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতা ও স্বাভাবিক জীবনযাত্রায়ও গভীর প্রভাব ফেলে। শুধু সভা-সেমিনার আয়োজন কিংবা টেলিভিশনে প্রচারের মাধ্যমে প্রকৃত সচেতনতা তৈরি সম্ভব নয়। এজন্য চিকিৎসকদের আরো সক্রিয় ভূমিকা পালন করার কথাও বলেন তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর