নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
১৮ অক্টোবর ২০২৬


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১৯ কোটি ৫৭ লাখ টাকার বেশি মূল্যের ইয়াবা ও বাংলা মদ ধ্বংস করা হয়েছে। ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত সময়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক আটক করে বিজিবি।   

বিজিবির তথ্যানুযায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ। রোববার (১৮ অক্টোবর)  বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশে এসব মাদক ধ্বংস করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,  সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে সীমান্ত এলাকার জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মন্তব্য
জেলার খবর