মন্তব্য
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পরিত্যাক্ত ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার
(১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বসতবাড়ির পাশে পুকুরপাড় থেকে এ মাদক উদ্ধার করা হয়।সেখানে
মালিকবিহীন অবস্থায়
পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ফেয়ারডিল
পাওয়া যায়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেখানে অভিযান পরিচালনা করা হয়। কে বা কারা এসব মাদকের হোতা তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে