সারা
দেশে আগামী ১৫ ও ১৬
অক্টোবর এলপি গ্যাস বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশকেরা। কমিশন পুনর্নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে ছাড়ার দাবিতে এ ঘোষণা দিয়েছে তারা।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান। দুই দিনের কর্মসূচির পরও দাবি পূরণ না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিইআরসি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণের পর কোম্পানিগুলো যেন নিজেদের ইচ্ছেমতো দাম পরিবর্তন করতে না পারে। পরবর্তীতে দাম সমন্বয়ের প্রয়োজন হলে বিইআরসির মাধ্যমেই করার দাবি জানিয়েছেন পরিবেশকরা।
সেলিম
খান বলেন, বর্তমানে মাত্র ছয় থেকে সাতটি
কোম্পানি চালু রয়েছে। ফলে সারা দেশে কয়েক লাখ গ্যাস সিলিন্ডার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব সিলিন্ডারে সরকার বা এলপিজি কোম্পানিগুলোকে
গ্যাস ভরে ডিলারদের মাধ্যমে বাজারে সরবরাহের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে