নাটোরের
গুরুদাসপুরে ৫ দিনব্যাপী ৬ষ্ঠ স্কাউট সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর)
বিকালে ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা বেলুন উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
এবার সমাবেশে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করছেন। তারা সেন্ট্রাল ইভেন্ট ও স্কাউট কার্যক্রমে অংশগ্রহণ করছে। সমাবেশে অংশগ্রহণকারীরা নতুন নতুন বিষয় শিখবে এবং হাতে-কলমে তা প্রয়োগের সুযোগ পাবে বলে আয়োজক সুত্রে জানা গেছে।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলোম, গুরুদাসপুর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু,শহীদ মবিদুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী,নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, স্কাউট লিডার গোলাম মোস্তফা ভুলু,উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মিজানুর রহমান প্রমুখ।
বিডি২৪অনলাইন/সি/এমকে