নড়াইলের
লোহাগড়ায় এক কলেজছাত্রীর মরদেহ
উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে
১২টার দিকে গোপিনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ওই কলেজছাত্রীর নাম মোহনা খানম (১৭)। তিনি সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি কলেজের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ
ঘটনা ঘটল, তা নিয়ে এখনো
কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এ বিষয়ে তার
পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরিবারের এমন নীরবতার কারণে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ধোঁয়াশার সৃষ্টি
হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে