পরিবর্তিত সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

মামুন রণবীর, দুর্গাপুর (নেত্রকোণা)
০৬ অক্টোবর ২০২৬


পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও তাঁদের পেশাগত মর্যাদা বৃদ্ধি করতে হবে।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সোমবার (৫ অক্টোবর) নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করে  বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি। এদিন উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের  হয়।পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে   উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান, শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, দুর্গাপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, সুসং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান সিরাজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর