নতুন
পে-স্কেল অনুযায়ী সরকারি চাকুরেদের বেতন-ভাতা পাওয়ার প্রক্রিয়া এগিয়ে চললেও এমপিওভুক্ত শিক্ষকদের নতুন
বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সরকারি চাকুরদের তিন
মাসের বকেয়াসহ অক্টোবর মাসের বেতন নবম পে স্কেলের ভিত্তিতে
পাওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত
শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত
সময় লাগতে পারে। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য পাওয়া
গেছে।
এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল প্রজ্ঞাপন বিলম্বের কারণ হিসেবে এসব প্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়ায় এনালগ পদ্ধতিকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠান, বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বেতন হিসাব করার প্রক্রিয়া হাতে-কলমে হয়। এ কারণে প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হচ্ছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে