বিমানবন্দরে
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন
বেসামরিক বিমান
পরিবহন ও পর্যটন মন্ত্রী
এম. রশিদুজ্জামান মিল্লাত। বলেছেন, বিমানবন্দরের
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন। বিমানবন্দরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করলে পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
মন্ত্রী বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
বিমান মন্ত্রী জানান, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও অগ্রাধিকারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে