সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা
ফেরাতে এ পদ্ধতি অনুকরণ
করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়। রোববার (৪ অক্টোবর) এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে আইন মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, আইন
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে এই লটারি অনুষ্ঠিত
হবে। ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে।
এর আগে অন্তবর্তী সরকারের সময় ৬৪ জেলার পুলিশ সুপার এবং পরবর্তীতে দেশের ৫২৭টি থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল হয়। সে সময়ে পুলিশের এই ধারা বর্তমান নির্বাচিত সরকারকে আর প্রয়োগ করতে দেখা যায়নি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে