নড়াইল সদর উপজেলায় প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যবসায়ীর নামে ধর্ষণ মামলা হয়েছে। নড়াইল সদর থানায় মামলাটি করেছেন ভুক্তভোগী নারী (৪৪)।
অভিযুক্ত প্রহলাদ খান লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছয়মানা গ্রামের মছু খানের ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি বিশেষ কাজে ওই গৃহবধূ প্রহলাদ খানের সঙ্গে নড়াইলে আসেন। কাজ শেষে ফেরার পথে তারা দুজনেই তালতলা এলাকার গোলাম মোস্তফা নামের একজনের বাড়িতে যান। গোলাম মোস্তফার আত্মীয়।
এজাহারে বলা হয়, সেখানে একটি কক্ষে ওই নারীকে ধর্ষণ করেন প্রহলাদ খান। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বর্তমানে ওই গৃহবধূ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রহলাদ খান অভিযোগ অস্বীকার করে বলেন, ওই মহিলার কাছে আমি টাকা পাব। টাকা না দেওয়ার জন্যই আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার সাংবাদিকদের বলেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে