একনেক বৈঠকে ১৩ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৬

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে  ব্যয় ধরা হয়েছে মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রকল্পগুলো বাস্তবায়নে  ধরা ব্যয়ের অর্থের জোগানের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর