মন্তব্য
চার দিনের সফরে ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তার এ সফর। শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সফরে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ দুই দেশের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে