মন্তব্য
আগামী
২৫-২৯ অক্টোবরের মধ্যে চলতি বছরের এইচএসসি
ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যে কোনো এক দিন ফল প্রকাশের
তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
সোমবার
(১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি
সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
এবারের
এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়
১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে