ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬


দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি  হবে। মোট পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হবে  ২৭ মে।  সোমবার (১২ অক্টোবর)  নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এ সভায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

সময়সূচি অনুযায়ী,  দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ভোটগ্রহণ  হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর