ইশরাকের অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি

নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬


একজন মন্ত্রী পর্যায়ের ব্যক্তির হাতে অস্ত্র থাকা শোভন নয় উল্লেখ করে  স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাজ ভালো হলেও  হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি তার।  পুলিশের ওপর গুলিবর্ষণ করে একদল মাদকসেবী।তাদেরকে দমন করতে গিয়েছিলেন  তিনি ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জানান- সরকারের প্রতিমন্ত্রী। তার সাথে দেহরক্ষী আছে। পুলিশ বাহিনী যদি দুর্বল হয়- দলীয় কর্মীবাহিনী যেতে পারে। কিন্তু একজন নেতা মন্ত্রী পর্যায়ের, তার হাতে অস্ত্র আইনি হোক বা বেআইনি হোক- এটা শোভা পায় না। যে কারণে তাকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদের নিজেদের সংশোধন  হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার আরও বলেন, ইতোমধ্যে ঢাকায় একজন মহিলা এমপির  বিরুদ্ধে অভিযোগ এসেছে হাসপাতাল দখলের, তাকে প্রধানমন্ত্রী তার পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।  এরপর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করেছেন।

এই যে দুই দুইটি উদাহরণ দেওয়া হলো, অতীতে কোনো রাজনৈতিক দল নিজের দলের নেতাকর্মীদের ওপর এমন কঠিন ব্যবস্থা নেয়নি।  প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্ষেত্রে আপসহীন রয়েছেন। যে কারণে অন্যায় অবিচারের প্রতি ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর