স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না

নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬


স্থানীয় সরকার নির্বাচনে দল সমর্থন দিতে পারে। কিন্তু নতুন আইন অনুযায়ী এ নির্বাচনে  কাউকে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। রোববার (২৫ অক্টোবর) বগুড়ায়  এক অনুষ্ঠানে এ কথা বলেন  বলে জানিয়েছেন, স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন,  মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বললেও, মনোনয়নের কথা বলেননি তিনি। তার বক্তব্য সম্পূর্ণ প্রচার না করে, খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর