খাল খনন কর্মসূচি‌ শুরু হচ্ছে ১৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬

সারা দেশে নদী-নালা, খাল জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ। এ দিনে দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ কর্মসূচির মাধ্যমে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল জলাশয় খনন করা হবে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি এটা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, একই দিনে ৫৪টি জেলায় সংশ্লিষ্ট জেলার মন্ত্রী এবং সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে কর্মসূচি উদ্বোধন করবেন। কর্মসূচি চার বছর মেয়াদি।  পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খাল খননে যাতে সাধারণ মানুষ এবং শ্রমিকদের সম্পৃক্ত করা হয়, এক্সকাভেটর বা যন্ত্রাংশের মাধ্যমে খননটা যেন কম হয়; ৫০ পার্সেন্টের ওপর, কমপক্ষে ৬০ থেকে ৭০ পার্সেন্ট যাতে সাধারণ মানুষ এবং সাধারণ শ্রমিক সম্পৃক্ত হয়- এ বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এবং হাইস্কুল এবং কলেজ লেভেলের ছাত্র-ছাত্রীদেরও যাতে জাতীয় কর্মসূচিতে সম্পৃক্ত করা যায় ব্যাপারে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবদের নির্দেশনা দিয়েছেন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর