রাষ্ট্রপতি প্রথম সংসদে অধিবেশনে ভাষণ দেবেন

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬


জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন। এ সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (১১ মার্চ) সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী  আরও বলেন, বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন। ১৫ তারিখ অধিবেশন হয়ে বিরতি হতে পারে।

সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো বলেও উল্লেখ করেন মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর