পেট্রোল পাম্পে বাড়ানো হয়েছে তেলের সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে চালু করা রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়ানো হয়েছে। এতোদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও  এখন সেটা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় সরবরাহ বাড়ানোর বিষয়টি জানায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বার্তায় আরও বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ঠিক রাখতে জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে অকটেন পেট্রোল- এর গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে বার্তায়।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশে যাতে দীর্ঘমেয়াদে জ্বালানির সংকট না হয়, সেজন্য সরকারের নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর