কবর থেকে কঙ্কাল তুলে অনলাইনে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৬


কবর থেকে কঙ্কাল তুলে অনলাইনে বিক্রি করছে একটি চক্র। সেই চক্রের ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৪৭টি মাথার খুলিসহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারেএক সংবাদ সম্মেলনে ৪৭টি মাথার খুলিসহ এ চারজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তাদের গ্রেফতারের পরেই তাদের কাছে থেকে কবর থেকে কঙ্কাল তুলে অনলাইনে বিক্রির তথ্য পায় পুলিশ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান।

গ্রেপ্তাররা হলেন কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় মনিপুরী পাড়ার একটি জায়গায় অবৈধভাবে উত্তোলিত ও প্রসেস করা কঙ্কাল বিক্রির চেষ্টা করার সময়  সৌমিককে আটক করে পুলিশ। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদ, আসাদুল মুন্সিকে আটক করা হয়। তাদের কাছেও দুটি কঙ্কাল পাওয়া গেছে। তাদের তথ্যের ভিত্তিতে পরে আরও ৪৪টি  কঙ্কাল একটি রুমে পাওয়া যায়। এদিকে জিজ্ঞাসাবাদে তারা বলেন, এদের মূলহোতা ফয়সা দীর্ঘ দিন যাবত ব্যবসার সঙ্গে যুক্ত। অনলাইনে তাদেরবোম সেলিং একটি গ্রুপ আছে। গ্রুপে ৭০০ জন কর্মী কাজ করে এবং গ্রুপ মেম্বার ২০ হাজারের মতো।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা আরও জানায়, তাদের সঙ্গে আরও অনেকেই রয়েছে, যারা কবর থেকে লাশ উত্তোলন করে। মূলত চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর বেল্টে কাজ করে।  প্রাথমিকভাবে কঙ্কালগুলো থেকে হাজার টাকায় কিনে এরপরে ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে তারা।

মানব কঙ্কাল সংগ্রহ প্রসেস সংক্রান্ত প্রসঙ্গে ডিসি মিজান বলেন, একটি লাশ কবরস্থ হওয়ার পরে অবজার্ভ করে তারা। এক বছর পরে এটা উত্তোলনের চেষ্টা করা হয়।  যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত সেখানে তারা কাজ করতে পারে না। বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়- ১০টা, ২০টা, ৫০টা কবর থাকে যেটা অরক্ষিত, পাহারাদার থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম সে সব জায়গাতে তারা টার্গেট করে। পরে তাদের এজেন্ট, লোকবল দিয়ে কঙ্কালগুলো সংগ্রহ করে। সেটা কেমিক্যালের মাধ্যমে প্রসেস করে তারপর তারা ফিটিং করে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর