পঞ্চগড়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন মান্না নামের এক যুবক। রোববার (৮ মার্চ) দুপুরে নিজের বাড়িতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন। সেই সঙ্গে যারা অনলাইনে জুয়া খেলেন, তাদের এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে তার গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন মান্না। ভিডিওটি ভাইরাল হয়েছে। মান্না দক্ষিণ গোয়ালপাড়া এলাকার আবু হানিফের ছেলে।
দুধ দিয়ে ঘোষণার সময় মান্না দাঁড়িয়ে বলেন, আজ থেকে তিনি আর কখনো অনলাইন জুয়া খেলবেন না। জীবনের বড় ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি।
স্থানীয়রা জানায়, মান্না দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন।এতে ধীরে ধীরে তার সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী ও সন্তানরাও তাকে ছেড়ে চলে যায়। নিজের ভুল বুঝতে পেরে আজ তিনি মাথা ন্যাড়া করে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে