খালেদা জিয়ার অবস্থা অত্যান্ত ক্রিটিক্যাল: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৪

বিএনপির চেয়ারপার্সন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন। শুক্রবার রাজধানী ঢাকার গুলশানের বাসায় অসুস্থ’ হয়ে পড়লে রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে তার অবস্থা ‘ক্রিটিক্যাল’বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ জুন) খালেদা জিয়াকে দেখার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেগম জিয়ার শারিরীক অবস্থার কথা জানান। এ সময় খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

মির্জা ফখরুল জানান, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডাক্তাররা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর