‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে বিএনপি: কাদরে

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৪

বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঙ্গে এটাও বলেছেন,  এ কারণে  দলটির মহাসচিব মির্জা ফখরুল একই গীত  হিসেবে  গণমাধ্যমে প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে ‌‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছে বিএনপি।

সোমবার (২৯ এপ্রিল) এক বিবৃতি তিনি এসব কথা বলেন। অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণার কারন প্রসঙ্গে আরও বলছেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য এ অপকৌশল অবলম্বন করা হচ্ছে। এ ধরনের অপকৌশল গ্রহণ করায় দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে তারা।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর