ঢাকায় বিএনপির সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৪

ঢাকার নয়াপল্টনে ডাকা বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ২৬শে এপ্রিল এ সমাবেশ হওয়ার কথা ছিল। চলমান তাপপ্রবাহের কারণে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (২২ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, সমাবেশের পরবর্তী তারিখ পরে জানানো হবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নবি উল্লাহ নবি এবং হারুন অর রশিদসহ বন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর