সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।  রোববার (৩১ মার্চ) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।  তিনি  বলেন, হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিক খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

এর আগে শারীরিক অবস্থায় অবনতি হলে শনিবার রাতে তাকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর