সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৪

বাজারে জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া উল্লেখ করেবিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন,  সরকার প্রতিদিন বলছে- দাম কমাবে। কিন্তু দাম কমে না। এ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ সিন্ডিকেটের সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

বিএনপির এ নেত্রী বলেন, আজকে কোথাও আইনের বিচার নেই। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ সম্পূর্ণ পদদলিত হয়েছে। দেশের মানুষ আজকে কথা বলতে পারে না, প্রতিবাদও করতে পারে না।

 

তিনি জানান, এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে কারাগারে বিএনপি অসংখ্য নেতাকর্মী গেছেন। সেখানে নির্যাতন-নিপীড়ন শিকার হচ্ছেন।

সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, কৃষকদলের সহ-সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর