৩০ জানুয়ারি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৪

দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় ৩০ জানুয়ারি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার (২৭ জানুয়ারি) বিকালে ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ৩০ জানুয়ারি আপনারা লাল–সবুজ পতাকা হাতে নিয়ে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে সেই কথা বলবেন।

এদিকে আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার আগে ৩০ জানুয়ারি সব মহানগর, জেলা ও উপজেলায়  কালো পতাকা মিছিলের ঘোষণা দেয় বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর