২৬-২৮ ডিসেম্বর গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩

আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে ভোট বর্জন বিষয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন করে এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (২৪ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন সরকারি ছুটি । তাই এ দিনে কোনো কর্মসূচি নেই। গত ৩ দিনের কর্মসূচি সফল করায় নেতাকর্মীসহ দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান রিজভী।

রিজভী আরো বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর