জাতীয়
অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এসব প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ
নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার
৮২৩ কোটি ৫৭ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর
মধ্যে নতুন ৮টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্ব করেন।
প্রকল্পগুলো বাস্তবায়নে যে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।
অনুমোদিত
প্রকল্পগুলো হলো= ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট
টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ, পটুয়াখালী
মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন,
পটুয়াখালী (১ম সংশোধিত),ফিন্যান্সিয়াল
সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২ (এফএসএসপি-২); চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে
বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং
মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম-এ হোস্টেল ভবন
সম্প্রসারণ ও সক্ষমতা;
মুসাপুর রেগুলেটর
নির্মাণসহ ছোট ফেনী এবং বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা
এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন (অংশ-১), মেঘনা নদীর
ভাঙন হতে ভোলা সদর ও দৌলতখান উপজেলাধীন
শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা
রক্ষা প্রকল্প।
এছাড়া
এ তালিকায় রয়েছে ডিজিটাল পদ্ধতিতে
ভূমি জরিপের মাধ্যমে ৩টি সিটি করপোরেশন, ১টি পৌরসভা এবং ২টি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত),
রংপুর বিভাগের
গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক
প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প,
মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন),
হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) (৩য়
সংশোধন), র্যাব (এসআরবি)-এর কারিগরি ও
প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ (২য় সংশোধিত),
ফেনী জেলার সোনাগাজীতে সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ, তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে