গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
২৫ অগাস্ট ২০২৬


নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে ফারহান ইসলাম লাম হোসেন নামের প্রথম শ্রেণী পড়ুয়া দুই বন্ধুর  মৃত্যু হয়েছে।  ফারহান উপজেলার শ্যামপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং তাদের লাম প্রতিবেশী বাবুল হোসেনের ছেলে। তারা দুজনই চন্দ্রপুর- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) বিকাল টার দিকে বিদ্যালয় সংলগ্ন নন্দকুঁজা নদীতে ফারহান লাম পরিবারের অজান্তে গোসলে নামে। সাঁতার না জানায় কোন এক সময় দুজনই পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে শিক্ষার্থী আব্দুল্লাহ তার সহপাঠিরা চিৎকার শুরু করে। সময় স্থানীয় জেলে অর্জুন হলদার নৌকা নিয়ে এগিয়ে আসেন। পরে তিনি স্বজনরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্থানীয়রা নদী থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে। এরপর তাদের দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই সাথে প্রতিবেশী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্তান হারানো পরিবারে চলছে মাতম।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান বলেন,প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর