রাজশাহীতে সাংবাদিক সম্রাটের ওপর সন্ত্রাসী হামলা

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী
০২ অগাস্ট ২০২৬


রাজশাহী মহানগরীতে সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাটের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে নগরীর  পল্লবি আবাসিকে ঘটনা ঘটে।

পুকুর খনন-সংক্রান্ত সংবাদ প্রকাশ এবং ছবি ভিডিও ধারণের জেরে হামলা চালানো হয়। ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা দুলাল হিরার নেতৃত্বে হামলা চালানো হয় বলে জানিয়েছেন সম্রাটের সহকর্মী।

এদিকে হামলায় গুরুতর আহত সম্রাটকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সহকর্মীর বাড়িতে যাওয়ার পথে গাংপাড়া কবরস্থানের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

ইব্রাহিম হোসেন সম্রাট বাংলাদেশ মেইল ২৪, দৈনিক সময়ের কাগজ, দৈনিক গণকণ্ঠ সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকায় কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় এলাকার বাসিন্দা।

অভিযুক্তদের বক্তব্য  পাওয়া যায়নি। শাহমখদুম থানার ওসি মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের   পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর