পা প্রতিবন্ধী দু’জনকে চলার পথ করে দিল সিডিও

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
২২ জুলাই ২০২৬


আতাউর রহমানের বয়স চল্লিশ ‘প্লাস’। জন্ম থেকেই হাঁটতে বা চলাফেরা করতে একদম পুরোপুরি অক্ষম। একটা সময় তিনি অনেকটাই বোঝা হয়ে যায় পরিবারের কাছে। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামে। একই অবস্থা এ উপজেলার বাঙ্গালা দক্ষিণপাড়া গ্রামের  ১৪ বছর বয়সী রাজ আলীর। অর্থভাবে তাদের পরিবার তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারেনি।  চাওয়া ছিল যান্ত্রিক এ চলাচলের ব্যবস্থার। কিন্তু কেউই এগিয়ে আসেনি।

সিডিও তাদের সেই চাওয়া পুরণ করে দিয়েছে এতোদিন পর। এর আগে তাদের হদিস পেতে বেশ বেগ পোহাতে হয়েছে এ সংস্থাকে। খোঁজ পেয়ে কাদা-জলে নাকাল রাস্তা মাড়িয়ে যেতে হয়েছে অসহায় এ দুজনের বাড়িতে। সরাসরি তাদের দুর্গতি দেখার পরেই পাশে দাড়িয়েছে তাদের। বুধবার (২২ জুলাই) তাদের হাতে হুইল চেয়ার  তুলে দিয়েছে।

সিডিও পাবনার চাটমোহরের অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পুরো নাম- সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নিজস্ব অর্থায়নে সংস্থাটি এ হুইল চেয়ার বিতরণ করে।

এদিকে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, সিডিও সভাপতি মো. রবিউল করিম রবি, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল প্রমূখ।

সিডিও’র সাধারণ সম্পাদক সাংবাদিক কে, এম, বেলাল হোসেন বলেন,  আমাদের সদস্যদের প্রদত্ত অনুদানে গঠিত তহবিল থেকে দুঃস্থ, অসহায় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে আসছি আমরা।  এর অংশ হিসেবে চোখে লেন্স সংযোজন, শরীরের বিভিন্নস্থানে থাকা টিউমার অপারেশন, অসুস্থ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিতে শিক্ষা অনুদান সহায়তা দেওয়া হয়। 

তিনি জানান, আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনেনাগরিক উন্নয়ন সংস্থা-সিডিওনামের সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।   সংস্থাটির মাধ্যমে আগামীতে বেকার যুবক যুব নারীদেরকে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি বৃক্ষরোপন, বাল্য বিয়ে, মাদকদ্রব্য প্রতিরোধে যুব সমাবেশ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে আমাদের।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর