চলতি এপ্রিল মাসের প্রথম ২২ দিনে গড়ে প্রতিদিন প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে । এ ২২ দিনে মোট ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত মার্চে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রেমিট্যান্সের এ অঙ্ক দেশের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে দেশে।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে