২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬

পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে। এর বাইরে ২১টি এমএলএআর পাঠানোর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  

মন্ত্রী আরও বলেন, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা এবং ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে ১২ সদস্যবিশিষ্ট একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী জাতীয় গুরুত্ব বিবেচনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করা হয়। এসব মামলা অনুসন্ধান তদন্তের জন্য দুদকের নেতৃত্বে এবং সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে ১১টি যৌথ অনুসন্ধান জয়েণ্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গঠন করা হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর