সিন্ডিকেটের হাতে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬


বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের জনগণকে  জিম্মি হতে দেবে না সরকার। তাছাড়া খাদ্যপণ্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব তেমন প্রভাব পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সে জন্য হস্তক্ষেপ করবে সরকার।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে সংবাদকর্মীদের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, বাজার মনিটরিংয়ের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এই মুহূর্তে আমদানি পণ্যের মজুদ স্থিতিশীল। খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে। ধারণার ওপর ভিত্তি করে বাজারে মূল্যস্ফীতি যাতে না বাড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর