বর্তমানে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ। বাজেট বরাদ্দ ব্যবহার করেই সারাবছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে পর্যন্ত মোট ৯০.৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ১৮তম দিনের প্রশ্নোত্তরে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া- আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা এ সংক্রান্ত প্রশ্ন করেন।

মন্ত্রী সংসদে আরও বলেন, সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রতি অর্থবছর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয়।  আর সে পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাবদ বাজেটে সংস্থান রাখা হয়।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 



মন্তব্য
জেলার খবর