ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক
২০ এপ্রিল ২০২৬

২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি বাংলাদেশের।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নের জবাবে   কথা জানান  বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী ওই অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে জানান, আফগানিস্তানের সঙ্গে ১০ দশমিক ৭১ মিলিয়ন, ভুটানের সঙ্গে  ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, ভারতরে সঙ্গে ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার, পাকিস্তানের সঙ্গে ৬৮১ দশমিক মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি রয়েছে। তিনি জানান, নেপালে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কায় রপ্তানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। মালদ্বীপে রপ্তানি দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর