রাত ৮টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ব্যবসায়ী মালিক সমিতি। যদিও সরকার থেকে এ বিষয়ে কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি। তবে দেশের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মেনে চলবেন বলে আশা প্রকাশ করেছে সংগঠন সংশ্লিষ্টরা।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় রাত ৮টার মধ্যে বন্ধ দোকানপাট বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে