৫ অধ্যাদেশ পরিণত হচ্ছে আইনে

নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারিকৃত রাজস্ব আদায় সংক্রান্ত ৫টি অধ্যাদেশকে আইনে পরিণত হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইনের ৫ টি খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে ।‌

বুধবার (২৫ মার্চ) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে  এক ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব জানান,  বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’, ‘অর্থ আইন (২০২৫-২৬ অর্থবৎসর), ২০২৬’, ‘অর্থ সংক্রান্ত কতিপয় (সংশোধন) (২০২৫-২৬ অর্থবৎসর) আইন, ২০২৬’, ‘দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (আমেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এবং ‘অর্থ সংক্রান্ত কতিপয় (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়া আইনগুলো উপস্থাপন করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 

 



মন্তব্য
জেলার খবর