সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার কোনো নজির গত ৭ দিনে পাওয়া যায়নি। নির্ধারিত টাকার চেয়ে এক টাকাও বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম এবং পুলিশের কন্ট্রোল রুম আছে। যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
ভাড়া নেওয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, তারা (পরিবহন মালিকরা) তাদের খুশিতেই নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, যাত্রী আকৃষ্ট করতে ১০০ টাকা কমিয়ে তারা ৬০০ টাকা নিতেন, এখনও তাই নিচ্ছেন। তিনি বলেন, আমি নিশ্চিত, এটা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নয়। হয়তো আগে নেওয়া ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি। এ সময় গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে