বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়

নিজস্ব প্রতিবেদক
১৯ অগাস্ট ২০২৫

জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার পক্ষে নয় বিএনপি। তাছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্পও নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এদিন। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচন চায়।  যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর