রাজনৈতিক সহিংসতায় হতাহত ১১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারী ২০২৬


গত ১৭ মাসে দেশে হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতা ঘটেছে। এতে কমপক্ষে ১৯৫ জন নিহত ১১ হাজার ২১৯ জন আহত হয়েছেন। অন্যদিকে সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে অন্তত ২৩৬টি। এসব ঘটনায় ১৫৬ জন নিহত ২৪৯ জন আহত হয়েছেন। এর বাইরে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাসে ১৫৫টি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় জন নিহত হাজার ৪০৩ জন আহত হয়েছেন।

রাজনৈতিক সহিংসতার প্রধান কারণ আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, সমাবেশ কেন্দ্রিক হিংসা, কমিটি গঠন বিরোধ, নির্বাচন কেন্দ্রিক সংঘাত, চাঁদাবাজি স্থাপনা দখল। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিএনপির ওপর-  ৭০৪টি ঘটনায় ১২১ জন নিহত এবং ৭ হাজার ১৩১ জন আহত  হয়েছে। এসব বিষয় জানিয়েছে মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)

বুধবার ( ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনেজুলাই অভ্যুথ্যান পরবর্তী মানবধিকার পরিস্থিতি প্রাক-নির্বাচনী সহিংসতা প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে সংস্থাটি।

এইচআরএসএস তাদের প্রতিবেদনে আরও জানায়, গত ১৭ মাসে ৩শ’ র বেশি মানুষ গুলিবিদ্ধ, শতাধিক রাজনৈতিক কার্যালয়, ১৩০-এর বেশি বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট হয়েছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশ বিএনপি, ১৭ শতাংশ আওয়ামী লীগ অন্যান্য দল অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিও রয়েছেন।

সংস্থাটির হিসাবে গত ১৭ মাসে মব সহিংসতা গণপিটুনির ঘটনা ঘটেছে অন্তত ৪১৩টি। এসব ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৩১৩ জন আহত হয়েছেন।  এর মধ্যে চোর সন্দেহ, ছিনতাই ডাকাতির অভিযোগে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, রাজনৈতিক শ্রমিক কর্মীসহ কিশোরদের ওপর হামলা গণপিটুনির ঘটনাও রয়েছে। রাজধানী ঢাকায়, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, পাবনা, নারায়ণগঞ্জ ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে ভয়াবহ ঘটনা ঘটেছে।

সংস্থাটি আরও জানায়, অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় স্বাধীনতা মানবাধিকার উন্নয়নের লক্ষ্যে কিছু উদ্যোগ নিলেও বাস্তবতায় এসব পদক্ষেপ ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে নাগরিকের নিরাপত্তা, মানবিক মর্যাদা সামাজিক ন্যায়ের প্রশ্নে জনমনে হতাশা উদ্বেগ বেড়েছে।

গত ১৭ মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হেফাজত নির্যাতনের ঘটনায় সব মিলিয়ে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।  সারাদেশে কারাগারে কমপক্ষে ১২৭ জন আসামি মারা গেছেন। এদের মধ্যে ৪৪ জন কয়েদি ৮৩ জন হাজতি।  এ সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কমপক্ষে ১১০টি হামলায় ৪৩ জন বাংলাদেশি নিহত, ৪৯ জন আহত ১৮৬ জন গ্রেপ্তার হয়েছেন। বিএসএফ কমপক্ষে হাজার ৫০৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর