স্মার্ট ইলেকশন বিডি অ্যাপে মিলবে ভোটকেন্দ্রের তথ্য

নিজস্ব প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারী ২০২৬


এবারের নির্বাচনে  ভোটাররা ঘরে বসেই মোবাইল অ্যাপ স্মার্ট ইলেকশন বিডি’- এর মাধ্যমে তাদের নির্ধারিত ভোটকেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে অবমুক্ত করা হয়েছে। ভোটারদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে নতুন এ সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) ইসির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ইসি জানায়, অ্যাপে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজের ভোটকেন্দ্র খুঁজে পাবেন ভোটাররা। কেন্দ্রের নাম ঠিকানার পাশাপাশি অ্যাপে থাকছে জিও লোকেশন এবং ম্যাপ দেখার সুবিধা। এতে ভোটারের বর্তমান অবস্থান থেকে ভোটকেন্দ্রের দূরত্ব কতটুকু, তা- জানা যাবে। সেই সেঙ্গ কেন্দ্রের ছবি দেখার পাশাপাশি নির্বাচনসংক্রান্ত যাবতীয় নির্দেশনা এখানে পাওয়া যাবে।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে প্রার্থীদের বিস্তারিত তথ্য।  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা দেখার সুযোগ থাকছে এখানে। ফলে ভোটাররা প্রার্থীর যোগ্যতা সম্পদ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচনের দিন এবং পরবর্তী সময়ে নির্বাচনি ফলাফল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর