প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারী ২০২৬


প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন- প্রার্থীরা প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ করছেন, সেটা রাজনৈতিক। ভোটার টানতে এমন বক্তব্য দিচ্ছেন  তারা।

সোমবার ( ফেব্রুয়ারি) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে সাংবাদিকদের ব্রিফ করেন  তিনি।  এ সময় নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, হাজার নৌবাহিনী, ৩৭ হাজার বিজিবি, ১০ হাজার র‌্যাব, হাজার কোস্টগার্ড প্রায় লাখ আনসার মোতায়েন করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে বডি ক্যামেরা রাখা হয়েছে, অপরাধ করে কেউ পাড় পাবে না। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। সুরক্ষা অ্যাপের সহায়তায় ইলেকশন শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর