মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী শক্তি ক্ষমতায় এলে হুমকিতে পড়বে স্বাধীনতা

সাজেদুর রহমান, গুরুদাসপুর
০২ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপিকে মুক্তিযোদ্ধার ও মুক্তিযুদ্ধের দল উল্লেখ করে নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ আহবায়ক নাটোর- (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধা তাদের স্বজনরা সর্বাধীক মুল্যায়িত হবেন। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী পরাজিত শক্তি ক্ষমতায় আসার সুযোগ পেলে মহান স্বাধীনতা হুমকিতে পড়বে।

সোমবার ( ফেব্রুয়ারী) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধার পরিবার আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আব্দুল আজিজ বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন। তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের নেতৃত্বে,কর্মী,সমর্থনে রয়েছে সর্বাধিক মুক্তিযোদ্ধা।  তাই মুক্তিযুদ্ধের রনাঙ্গনের মতো আরেকবার ব্যালট যুদ্ধে বিএনপিকে জয়ী করতে মুক্তিযোদ্ধা তাদের স্বজনদের প্রতি আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম বিএনপিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল উল্লেখ করে বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া একটি দল দেশের স্বাধীনতা বিবোধী। তারা দেশ চায়নি। যারা এদেশ চায়নি, তারা এদেশের রাষ্ট্র ক্ষমতা কিভাবে আশা করে? তিনিও বিএনপিকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্যদের আহবান জানান।

গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক নজরুল ইসলাম দুদু মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক ওমর আলী শেখ,আসাদুল ইসলাম,মোহাম্মাদ আলী উপস্থিত ছিলেন। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য,শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ নেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর