৪ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকা হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকার কথা স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে