সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৬


দেশে ভোক্তা পযায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং বিপিসির বড় অংকের লোকসানের কথা উল্লেখ এ দাম বাড়ানো হয়। নতুন দর সোমবার (২১ সেপ্টেম্বর) রাত থেকেই কার্যকর হয়েছে। তার আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দর অনুযায়ীপ্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রলের  ১৬০ টাকা  এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এ দর ছিল ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা  এবং অকটেন  ১৪৫ টাকা।

এদিকে সবধরেণ জ্বালানি বিশেষ করে ডিজেলের দাম বৃদ্ধির কারণে সব পেশার মানুষের সংসার খরচে বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন অনেকেই। তাদের মতে, নিত্যপণসহ সব ধরণের পন্য পরিবহনে খরচ বেড়ে যাবে। ফলে এসব পণ্যের দামও বেড়ে যাবে। এতে সংসার খরচ বেড়ে যাবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের মূল্য জাহাজ ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে। গত ১৮ এপ্রিল ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করে সরকার। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সত্ত্বেও গত পাঁচ মাস জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল দেশে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বৃদ্ধি পেলেও জনস্বার্থে এতদিন দেশে দাম বাড়ানো হয়নি।  ফলে এই ৫ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে জ্বালানি তেলের মূল্য এখনো অনেক কম রয়েছে বলেও বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে

 


মন্তব্য
জেলার খবর